ব্র্যাক ব্যাংক কক্সবাজারে এসএমই উদ্যোক্তাদের তাৎক্ষণিক ঋণ দিয়েছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কক্সবাজারে অনুষ্ঠিত ‘এসএমই সৈকত উৎসব’ শীর্ষক মেলায় স্থানীয় উদ্যোক্তাদের তাৎক্ষণিকভাবে ঋণ প্রদান করেছে ব্র্যাক ব্যাংক। বাংলাদেশ ব্যাংকের গভর্নর আতিউর রহমান স্থানীয় কয়েকজন ক্ষুদ্র ও মাঝারি শিল্প (এসএমই) উদ্যোক্তার হাতে ব্র্যাক ব্যাংকের এই ঋণের অনুমোদনপত্র তুলে দেন। অনুষ্ঠানে মেলার আয়োজক জাতীয় ক্ষুদ্র ও কুটির শিল্প সমিতি, বাংলাদেশের (নাসিব) সভাপতি শেখ মোহাম্মদ আবদুস সোবহান, বাংলাদেশ পর্যটন করপোরেশনের চেয়ারম্যান হেমায়েত উদ্দিন তালুকদার, বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক এস এম মনিরুজ্জামান, ব্র্যাক ব্যাংকের ডিএমডি মোহাম্মদ মামদুদুর রশীদ উপস্থিত ছিলেন।কক্সবাজার শহরে পর্যটন করপোরেশনের মোটেল প্রবাল মাঠে শনিবার থেকে গতকাল পর্যন্ত তিন দিনব্যাপী এই ‘এসএমই সৈকত উৎসব’ অনুষ্ঠিত হয়। বিজ্ঞপ্তি।