ব্র্যাক ব্যাংক গ্রাহকের চাহিদাকেন্দ্রিক সেবা নিয়ে এল
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ব্র্যাক ব্যাংক বিশেষায়িত চারটি সেবা চালু করেছে। এগুলো হলো: প্রিমিয়াম, সুপ্রিম, এক্সেল ও ইজি ব্যাংকিং। এ ছাড়া ব্র্যাক ব্যাংকের প্রতিটি শাখায় বিশেষ সার্ভিস ডেস্ক চালু করা হবে।ব্র্যাক ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা সৈয়দ মাহবুবুর রহমান ঢাকার একটি হোটেলে গতকাল বুধবার এক সংবাদ সম্মেলনে এই রিটেইল ব্যাংকিং মডেল আনুষ্ঠানিকভাবে চালুর ঘোষণা দেন। এ সময় ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ মামদুদুর রশীদ ও রিটেইল ব্যাংকিংয়ের প্রধান ফিরোজ আহমেদ খানসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।সংবাদ সম্মেলনে বলা হয়, ব্র্যাক ব্যাংক বাংলাদেশে প্রথমবারের মতো গ্রাহক চাহিদাকেন্দ্রিক এই রিটেইল ব্যাংকিং মডেল চালু করেছে। বিজ্ঞপ্তি।