ব্র্যাক ব্যাংক চালু করল কৃষক কার্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ব্র্যাক ব্যাংক কৃষকদের জন্য একটি ডেবিট কার্ড নিয়ে এসেছে। এটির নাম দেওয়া হয়েছে ‘কৃষক কার্ড’।দেশে প্রথমবারের মতো ব্র্যাক ব্যাংকের চালু করা এই কার্ডের সাহায্যে বীজ রোপণের মৌসুমে কৃষকেরা ঋণ নিয়ে সময়মতো বীজ, সার, কীটনাশক, কৃষি যন্ত্রপাতিসহ অন্যান্য সামগ্রী কিনতে পারবেন এবং শস্য ঘরে তোলার পর টাকা পরিশোধ করবেন। এ ছাড়া কার্ডটি ব্যবহার করে কৃষকেরা প্রয়োজন অনুযায়ী যেকোনো সময় নগদ টাকাও তুলতে পারবেন। ঝিনাইদহের মহেশপুর উপজেলার ভৈরবা গ্রামে গতকাল বুধবার এক অনুষ্ঠানে ব্র্যাক ব্যাংকের এই কৃষক কার্ডের উদ্বোধন করা হয়। কৃষিবিদ শাইখ সিরাজ ও ব্র্যাক ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা সৈয়দ মাহবুবুর রহমান এটির উদ্বোধন করেন।উদ্বোধনী দিনে শ খানেক কৃষকের হাতে এই কার্ড তুলে দেওয়া হয়। বিজ্ঞপ্তি।