ব্র্যাক ব্যাংকের অমনিবাস প্লাটফরমে যুক্ত হলো ঢাকা ব্যাংক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ব্র্যাক ব্যাংক লিমিটেডের নেতৃত্বে ও ব্যবস্থাপনায় পরিচালিত অমনিবাস প্লাটফরমে যুক্ত হয়েছে ঢাকা ব্যাংক লিমিটেড।এর ফলে ঢাকা ব্যাংকের গ্রাহকেরা এখন থেকে দেশব্যাপী সপ্তাহে সাত দিনই ২৪ ঘণ্টা অমনিবাসের ৫৫০টিরও বেশি শেয়ার্ড এটিএম নেটওয়ার্ক ও দেড় হাজারেরও বেশি পিওএস টার্মিনাল ব্যবহার করতে পারবেন। এ ব্যাপারে সম্প্রতি উভয় ব্যাংকের মধ্যে সম্প্রতি একটি চুক্তি হয়েছে। ব্র্যাক ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা সৈয়দ মাহবুবুর রহমান এবং ঢাকা ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক খন্দকার ফজলে রশিদ নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে এ চুক্তিতে সই করেন। এ সময় ঢাকা ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক কায়সার তামিজ আমিন এবং ব্র্যাক ব্যাংকের রিটেইল ব্যাংকিংয়ের প্রধান ফিরোজ আহমেদ খানসহ উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।শেয়ার্ড এটিএম ও পিওএস (পয়েন্ট অব সেল্স) নেটওয়ার্কের একটি প্লাটফর্ম হচ্ছে অমনিবাস। আর অমনিবাস হচ্ছে এমন একটি ব্যবস্থাপনা, যেটি সদস্য প্রতিষ্ঠানগুলোর মধ্যে এটিএম ও পিওএস নেটওয়ার্কের সমন্বয় করে। ঢাকা ব্যাংককে নিয়ে অমনিবাস প্লাটফর্মে অন্তর্ভুক্ত প্রতিষ্ঠানের সংখ্যা দাঁড়াল ৩৩টি।চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে সৈয়দ মাহবুবুর রহমান বলেন, ‘একই প্লাটফর্মে সব ব্যাংকের এটিএম ও পিওএস সেবা নিয়ে আসার লক্ষ্য সামনে রেখে অমনিবাস প্লাটফর্ম বাস্তবায়ন করে চলছে ব্র্যাক ব্যাংক। যা গ্রাহকদের কাছে ব্যাংকিংকে আরও সহজ ও নিরবচ্ছিন্ন করে তুলছে।’ বিজ্ঞপ্তি।