প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মোহাম্মদ মামদুদুর রশীদ পদোন্নতি পেয়ে ব্র্যাক ব্যাংক লিমিটেডের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক (এএমডি) হয়েছেন। এর আগে তিনি এই ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক ও হোলসেল ব্যাংকিংয়ের প্রধান হিসেবে দায়িত্ব পালন করেন। মামদুদুর রশীদ ২০০৯ সালে ব্র্যাক ব্যাংকে যোগ দেন। তিনি ২৫ বছর ধরে দেশের বিভিন্ন ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানে কাজ করেছেন। ১৯৯৫ সালে সিটিব্যাংক এনএতে যোগ দিয়ে পেশাগত জীবন শুরু হয় তাঁর। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রশাসন ইনস্টিটিউট (আইবিএ) থেকে এমবিএ ডিগ্রি অর্জন করেন। এরপর তিনি যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অব ম্যাসাচুসেটস থেকে আন্তর্জাতিক অর্থনীতি ও অর্থায়ন বিষয়ে এমএম ডিগ্রি নেন।
বিজ্ঞপ্তি