ব্র্যাক ব্যাংকের এলডোরাডো ও অমনিবাস নেটওয়ার্কে যুক্ত হলো রূপালী ব্যাংক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রূপালী ব্যাংক লিমিটেড ব্র্যাক ব্যাংক লিমিটেডের সঙ্গে এলডোরাডো ও অমনিবাস শেয়ার্ড নেটওয়ার্কে যুক্ত হয়েছে। এ ব্যাপারে সম্প্রতি রূপালী ব্যাংক ও ব্র্যাক ব্যাংক একটি চুক্তি স্বাক্ষর করেছে। রূপালী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মো. আবদুল হামিদ মিয়া এবং ব্র্যাক ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা আবদুল মূহায়মেন নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে এই চুক্তিতে স্বাক্ষর করেন।চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে বাংলাদেশ ব্যাংকের গভর্নর আতিউর রহমান, রূপালী ব্যাংকের চেয়ারম্যান আহমেদ আল-কবির, এস এম মাহফুজুর রহমান, উপব্যবস্থাপনা পরিচালক জগলুল করিম এবং ব্র্যাক ব্যাংকের প্রধান তথ্য কর্মকর্তা তারিক আমিন ভূঁইয়াসহ উভয় ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।আবদুল মূহায়মেন বলেন, ব্র্যাক ব্যাংক গ্রাহকদের একটি বিস্তৃত নেটওয়ার্কে ব্যাংকিং লেনদেন করার সুবিধা দিতে এ উদ্যোগ নিয়েছে। মো. আবদুল হামিদ মিয়া বলেন, দেশের প্রত্যন্ত অঞ্চলে ছড়িয়ে থাকা শাখাগুলোর মাধ্যমে রেমিট্যান্স বা প্রবাসী-আয়ের টাকা গ্রাহকদের হাতে পৌঁছানো এবং তাঁদের এটিএম ও পিওএস নেটওয়ার্কের মাধ্যমে অধিকতর ভালো সুবিধা দিতে রূপালী ব্যাংক এলডোরাডো ও অমনিবাস নেটওয়ার্কে যুক্ত হয়েছে। বিজ্ঞপ্তি। ব্র্যাক ব্যাংক সদস্য ব্যাংকগুলোর জন্য বিদেশ থেকে পাঠানো টাকা সহজে ও দ্রুত গ্রাহকদের কাছে পৌঁছানোর জন্য একটি একক প্লাটফর্ম এলডোরাডো গঠনের উদ্যোগ নেয়। রূপালী ব্যাংককে নিয়ে এ নেটওয়ার্কে মোট ব্যাংকের সংখ্যা দাঁড়াল নয়টি। আর অমনিবাস হচ্ছে ব্র্যাক ব্যাংকের নেতৃত্বে গঠিত একটি শেয়ারড্ এটিএম (অটোমেটেড টেলার মেশিন) ও পিওএস (পয়েন্ট অফ সেলস) নেটওয়ার্ক। বিজ্ঞপ্তি।