ব্র্যাক ব্যাংকের কর্মীদের ম্যারাথন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ব্র্যাক ব্যাংক লিমিটেডের কর্মীরা মানবতার সেবায় তহবিল সংগ্রহের উদ্দেশ্যে এক মিনি ম্যারাথনের আয়োজন করেন। গত ২৯ জানুয়ারি শুক্রবার অনুষ্ঠিত এ ম্যারাথনে ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র আনিসুল হক প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। আরও উপস্থিত ছিলেন ব্র্যাক ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা সেলিম আর এফ হোসেন। সারা দেশের ব্র্যাক ব্যাংকের কর্মকর্তা এবং বিভিন্ন ব্যাংক ও করপোরেট প্রতিষ্ঠানের কর্মকর্তারা এই দৌড়ে অংশ নেন। এ উপলক্ষে ব্র্যাক ব্যাংকের কর্মীরা ১০ লাখ টাকার তহবিল সংগ্রহ করেন। এর সঙ্গে ব্যাংকের নিজস্ব তহবিল থেকে সমপরিমাণ অর্থ দিয়ে এই তহবিলকে ২০ লাখ টাকা করা হয়। এই তহবিল থেকে বাংলাদেশ থ্যালাসেমিয়া সমিতি ও হাসপাতালকে ১০ লাখ টাকা অনুদান দেওয়া হয়। এ ছাড়া দৌড় তহবিলের অর্থ দিয়ে পঞ্চগড় ও রংপুরের শীতার্ত মানুষের মধ্যে ২ হাজার ৭০০ কম্বল বিতরণ করা হয়। বিজ্ঞপ্তি।