ব্র্যাক ব্যাংকের গুলশান উত্তর শাখায় বৈশাখী মেলা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ব্র্যাক ব্যাংক লিমিটেডের গুলশান উত্তর শাখায় সম্প্রতি বৈশাখী মেলার আয়োজন করা হয়। মেলায় গ্রাহকদের জন্য ছিল নানান ধরনের ঐতিহ্যবাহী খাবারের ব্যবস্থা। ছিল বুটিকের স্টল।
ব্র্যাক ব্যাংকের এক বিজ্ঞপ্তিতে বলা হয়, মেলায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা সৈয়দ মাহবুবুর রহমান। এ সময় ব্যাংকের কর্মকর্তা ও গ্রাহকেরা উপস্থিত ছিলেন।
ব্র্যাক ব্যাংক দেশের দ্রুত বর্ধনশীল একটি ব্যাংক। বর্তমানে ব্যাংকের ১৫৭টি শাখা, ৩৫০ টির বেশি এটিএম বুথ ও ৪০০টি এসএমই ইউনিট অফিস রয়েছে। ব্র্যাক ব্যাংক এখন আর্থিক খাতের সব ধরনের সেবা প্রদান করে থাকে।