ব্র্যাক ব্যাংকের ডিএমডি আবদুল কাদের জোয়াদ্দার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
.
.

ব্র্যাক ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক (ডিএমডি) ও চিফ ফাইন্যান্সিয়াল অফিসার (সিএফও) হিসেবে যোগ দিয়েছেন আবদুল কাদের জোয়াদ্দার। এর আগে তিনি মেটলাইফ বাংলাদেশের চিফ ফাইন্যান্সিয়াল অফিসার ছিলেন। ২০০১ সালে পেশাগত জীবন শুরুর পর ২০০৩ সালে স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকে যোগ দেন আবদুল কাদের জোয়াদ্দার। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে হিসাববিজ্ঞানে এমকম ডিগ্রি অর্জন করেন। তিনি ২০০০ সালে চার্টার্ড অ্যাকাউনট্যান্ট পরীক্ষায় উত্তীর্ণ হন। বিজ্ঞপ্তি