প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ব্র্যাক ব্যাংকের নতুন ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) হিসেবে নিয়োগ পেয়েছেন সেলিম আর এফ হোসেন। তিনি আজ রোববার এই দায়িত্ব নেবেন। জনাব হোসেন এর আগে আইডিএলসি ফাইন্যান্সেও একই দায়িত্বে ছিলেন। তিনি ২০১০ সালে আইডিএলসিতে যোগ দেওয়ার আগে ২৪ বছর এএনজেড গ্রিন্ডলেজ ও স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকে বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন। জনাব হোসেন ব্র্যাক ব্যাংকের অঙ্গপ্রতিষ্ঠান—ব্র্যাক ইপিএল ইনভেস্টমেন্টস, ব্র্যাক ইপিএল স্টক ব্রোকারেজ, ব্র্যাক সাজন এক্সচেঞ্জ, ব্র্যাক ইনফরমেশন টেকনোলজি সার্ভিসেস এবং আইপিডিসি বাংলাদেশের পরিচালকের দায়িত্বও পালন করবেন।
বিজ্ঞপ্তি