প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নাবিল মুস্তাফিজুর রহমান পদোন্নতি পেয়ে ব্র্যাক ব্যাংকের উপব্যবস্থাপনা (ডিএমডি) পরিচালক হয়েছেন। এর আগে তিনি ব্যাংকের সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ও চিফ রিস্ক অফিসার ছিলেন। ২০০৯ সালের জানুয়ারিতে তিনি ব্র্যাক ব্যাংকে চিফ ক্রেডিট অফিসার হিসেবে যোগ দেন। ব্র্যাক ব্যাংকের আগে তিনি এবি ব্যাংক, আইপিডিসি, এইচএসবিসি, ক্রেডিট অ্যাগ্রিকোল ইন্দোসুয়েজ, এএনজেড গ্রিনলেজ ব্যাংক ও বেক্সিমকো গ্রুপে কাজ করেছেন। নাবিল মুস্তাফিজুর রহমান ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইবিএ থেকে এমবিএ ডিগ্রিধারী। বিজ্ঞপ্তি