ব্র্যাক ব্যাংকের নতুন ডিএমডি হলেন ইশতিয়াক মহিউদ্দীন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ব্র্যাক ব্যাংক লিমিটেডের নতুন উপব্যবস্থাপনা পরিচালক হিসেবে নিয়োগ পেয়েছেন ইশতিয়াক মহিউদ্দীন।এর আগে ইশতিয়াক মহিউদ্দীন ব্র্যাক ও ব্র্যাক ইন্টারন্যাশনালে মাইক্রোফাইন্যান্সের পরিচালক হিসেবে কর্মরত ছিলেন। ব্র্যাকে যোগ দেওয়ার আগে তিনি বিভিন্ন ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানে কাজ করেন। তিনি মালাউই ও দক্ষিণ আফ্রিকায় ফিনকা ইন্টারন্যাশনালের কান্ট্রি ডিরেক্টর এবং পূর্ব ক্যারিবীয় অঞ্চলে ক্যারিবিয়ান মাইক্রোফাইন্যান্স লিমিটেডের আঞ্চলিক ব্যবস্থাপক হিসেবে কাজ করেন। জনাব ইশতিয়াক যুক্তরাষ্ট্রের সাউথ-ইস্টার্ন লুইসিয়ানা ইউনিভার্সিটি থেকে এমবিএ ডিগ্রি লাভ করেন। বিজ্ঞপ্তি।