ব্র্যাক ব্যাংকের নতুন ভবন উদ্বোধন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর তেজগাঁওয়ে ব্র্যাক ব্যাংকের প্রধান কার্যালয়ের বর্ধিত ভবন উদ্বোধন করা হয়েছে।ব্যাংকের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও ব্র্যাকের চেয়ারপারসন ফজলে হাসান আবেদ গতকাল রোববার ব্যাংকের প্রধান কার্যালয়ে সৌজন্য পরিদর্শনে এসে বর্ধিত ভবনটির উদ্বোধন করেন। ব্যাংকের দশম প্রতিষ্ঠাবার্ষিকীর বছরে তিনি এই পরিদর্শনে এলেন।উদ্বোধনী অনুষ্ঠানে ব্র্যাক ব্যাংকের চেয়ারম্যান মোহাম্মদ এ (রুমী) আলী, ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা সৈয়দ মাহবুবুর রহমান, ম্যানেজমেন্ট কমিটির সদস্য ও ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।ফজলে হাসান আবেদ বলেন, ‘শিগগির ব্র্যাক ব্যাংকের নতুন মোবাইল ব্যাংকিং-সেবা শুরু হবে। এতে গ্রাহকেরা মোবাইলের মাধ্যমে তাঁদের অ্যাকাউন্ট বা হিসাব পরিচালনা করতে পারবেন। ফলে, দেশের প্রত্যন্ত অঞ্চলের জনসাধারণও ব্যাংকিং-সেবার সুবিধা পাবেন।’ফজলে হাসান আবেদ বলেন, ‘দেশের অর্থনীতিতে সর্বস্তরের জনসাধারণের অন্তর্ভুক্তির লক্ষ্য নিয়ে আমরা যাত্রা শুরু করেছিলাম। ব্র্যাক ব্যাংক দেশের প্রথম এসএমই ব্যাংক হিসেবে যাত্রা শুরু করে। এটি এখন পরিপূর্ণ ব্যাংকিং-সেবা নিয়ে দেশের অন্যতম বৃহৎ ব্যাংকে পরিণত হয়েছে। বর্তমানে এ ব্যাংকের মোট গ্রাহকসংখ্যা ১২ লাখ।’ফজলে হাসান আবেদ আরও বলেন, ‘গ্লোবাল অ্যালায়েন্স ফর ব্যাংকিং অন ভ্যালুজের সদস্য হিসেবে ব্র্যাক ব্যাংক ‘ট্রিপল বটম লাইন’ এজেন্ডা—পিপল, প্ল্যানেট ও প্রফিট (মানুষ, পৃথিবী ও মুনাফা) নিয়ে কাজ করে। সে অনুযায়ী আমরা জনসাধারণ ও ধরিত্রীর কল্যাণে নিয়োজিত এবং পরিমিত মুনাফা অর্জন করি।’ বিজ্ঞপ্তি।