ব্র্যাক ব্যাংকের পর্ষদ সভা কাল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পুঁজিবাজারে তালিকাভুক্ত ব্র্যাক ব্যাংক লিমিটেডের পরিচালনা পর্ষদ সভা আগামীকাল বৃহস্পতিবার অনুষ্ঠিত হবে। আজ বুধবার ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
আজ ডিএসইর ওয়েবসাইটে প্রকাশিত সংবাদে বলা হয়, আগামীকাল বেলা সাড়ে তিনটায় ব্র্যাক ব্যাংকের পর্ষদ সভা অনুষ্ঠিত হবে। সভায় অন্যান্য বিষয়ের মধ্যে গত অর্থবছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে। একই সঙ্গে এই সভায় শেয়ারধারীদের জন্য লভ্যাংশ নির্ধারণ করা হতে পারে।