ব্র্যাক ব্যাংকের বন্ডের লটারি অনুষ্ঠিত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ব্র্যাক ব্যাংক সম্প্রতি এর সাব-অর্ডিনেটেড ২৫ শতাংশ কনভার্টিবল বন্ড অ্যাপ্লিকেশন লটারির আয়োজন করেছে। এই বন্ডের মোট ইস্যুর পরিমাণ ৩০০ কোটি টাকা। এর মধ্যে প্রাইভেট প্লেসমেন্টের পরিমাণ ২৭০ কোটি টাকা এবং পাবলিক অফারের পরিমাণ ৩০ কোটি টাকা।অনুষ্ঠানে ব্র্যাক ব্যাংকের কোম্পানি সচিব রেইস উদ্দীন আহমাদসহ কর্মকর্তারা এবং ঢাকা ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ, সেন্ট্রাল ডিপজিটরি বাংলাদেশ লিমিটেড (সিডিবিএল), বুয়েট, স্যাটকম আইটির ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি।