ব্র্যাক ব্যাংকের বাংলা ওয়েবসাইট চালু
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ব্র্যাক ব্যাংক লিমিটেড একটি বাংলা ওয়েবসাইট চালু করেছে। ওয়েবসাইটটি হলো: www.bracbank.com/bangla। এই ওয়েবসাইটে গ্রাহকেরা এসএমই, রিটেইল ব্যাংকিংসহ ব্যাংকের সব তথ্য বাংলা ভাষায় পাবেন।বাংলা একাডেমীর মহাপরিচালক শামসুজ্জামান খান গত শনিবার একুশে গ্রন্থমেলা প্রাঙ্গণে আনুষ্ঠানিকভাবে ব্র্যাক ব্যাংকের এই ওয়েবসাইট উদ্বোধন করেন।একই অনুষ্ঠানে ব্র্যাক ব্যাংকের পৃষ্ঠপোষকতায় বাংলা সাহিত্যের বিখ্যাত কবিদের লেখা স্বদেশপ্রেম ও মুক্তিযুদ্ধবিষয়ক বিভিন্ন কালজয়ী কবিতার সিডির মোড়ক উন্মোচন করা হয়। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ব্র্যাক ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ মাহবুবুর রহমান, কবি আসাদ চৌধুরী, জাগরণ সংস্কৃতি চর্চা ও গবেষণাকেন্দ্রের অধ্যাপক আবদুল খালেক, স্টেপ মিডিয়ার ব্যবস্থাপনা পরিচালক মোস্তফা তৌহিদ খান ও ব্যাংকের কর্মকর্তারা। বিজ্ঞপ্তি।