ব্র্যাক ব্যাংকের বিশেষ সাধারণ সভা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ব্র্যাক ব্যাংক লিমিটেডের অষ্টম বিশেষ সাধারণ সভা সম্প্রতি অনুষ্ঠিত হয়েছে।ঢাকায় গুলশানের একটি কনভেনশন সেন্টারে অনুষ্ঠিত এই সভায় ব্যাংকের শেয়ারের অভিহিত মূল্য ১০০ টাকার পরিবর্তে ১০ টাকা এবং মার্কেট লট ৫০টির পরিবর্তে ৫০০টি করা হয়।সভায় ব্যাংকের অনুমোদিত শেয়ার মূলধন ৪৮০ কোটি টাকা থেকে এক হাজার ২০০ কোটি টাকায় উন্নীত করা হয়েছে। এর ফলে আগে যেখানে ব্র্যাক ব্যাংকের ১০০ টাকা মূল্যের চার কোটি ৮০ লাখ শেয়ার ছিল, সেখানে এখন হবে ১০ টাকা মূল্যের ১২০ কোটি শেয়ার।ব্যাংকের পরিচালক এস এন কৈরী এই বিশেষ সাধারণ সভায় সভাপতিত্ব করেন। এতে আরও উপস্থিত ছিলেন ব্যাংকের পরিচালক হাফিজ জি এ সিদ্দিকী, ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা সৈয়দ মাহবুবুর রহমান এবং কোম্পানি সচিব রেইস উদ্দীন আহ্মাদ। বিজ্ঞপ্তি।