ব্র্যাক ব্যাংকের বিশেষ সাধারণ সভা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ব্র্যাক ব্যাংক লিমিটেডের নবম বিশেষ সাধারণ সভা গতকাল বৃহস্পতিবার ঢাকার আর্মি গলফ গার্ডেনে অনুষ্ঠিত হয়েছে।সভায় ব্যাংকের পরিশোধিত মূলধন বাড়ানোর লক্ষ্যে ৫০% রাইট শেয়ার অর্থাৎ প্রতি দুটি শেয়ারের বিপরীতে একটি করে ২৫ টাকা সমমূল্যের রাইট শেয়ার (১৫ টাকা প্রিমিয়ামসহ) ইস্যু করার সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় সভাপতিত্ব করেন ব্র্যাক ব্যাংক লিমিটেডের চেয়ারম্যান মোহাম্মদ এ (রুমী) আলী। এতে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ব্যাংকের পরিচালক শিব নারায়ণ কৈরী, হাফিজ জি এ সিদ্দিকী, ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা সৈয়দ মাহবুবুর রহমান এবং কোম্পানি সচিব রেইস উদ্দীন আহ্মাদ।মোহাম্মদ এ (রুমী) আলী কোম্পানিকে ধারাবাহিকভাবে সহযোগিতা করার জন্য শেয়ারহোল্ডার, স্টেকহোল্ডার ও ব্যবস্থাপনা কর্তৃপক্ষের প্রতি কৃতজ্ঞতা জানান। বিজ্ঞপ্তি।