ব্র্যাক ব্যাংকের লভ্যাংশ ও আরামিট সিমেন্টের রাইট জমা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পুঁজিবাজারে তালিকাভুক্ত ব্র্যাক ব্যাংক লিমিটেডের ঘোষিত নগদ লভ্যাংশ ও আরামিট সিমেন্টের রাইট শেয়ার শেয়ারধারীদের ব্যাংক হিসাব ও বিও হিসাবে জমা হয়েছে। আজ বৃহস্পতিবার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
আজ ডিএসইর ওয়েবসাইটে প্রকাশিত সংবাদে বলা হয়, গত ৩১ ডিসেম্বর শেষ হওয়া অর্থবছরের জন্য ব্র্যাক ব্যাংকের ঘোষিত নগদ লভ্যাংশ শেয়ারধারীদের ব্যাংক হিসাবে জমা দেওয়া হয়েছে।
অন্যদিকে আরামিট সিমেন্ট জানিয়েছে, প্রতিষ্ঠানটি রাইট শেয়ার আজ শেয়ারধারীদের বিও হিসাবে জমা হয়েছে।
এর আগে গত ২ মার্চ ব্র্যাক ব্যাংকের পরিচালনা পর্ষদ ১০ শতাংশ নগদ ও ১০ শতাংশ বোনাস শেয়ার ঘোষণা করে।
অন্যদিকে গত ১০ ডিসেম্বর আরামিট সিমেন্টের ১:১ রাইট শেয়ার অনুমোদন দেয় বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।