ব্র্যাক ব্যাংকের লভ্যাংশ ঘোষণা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
.
.

ব্র্যাক ব্যাংক লিমিটেডের শেয়ারহোল্ডাররা ২০১৬ সালে জন্য ১০ শতাংশ নগদ এবং ২০ শতাংশ স্টক লভ্যাংশ অনুমোদন করেছে। সাভারে ব্র্যাকের সিডিএম কার্যালয়ে গতকাল বৃহস্পতিবার ব্যাংকের ১৮তম বার্ষিক সাধারণ সভায় এই লভ্যাংশ ঘোষণা করা হয়। সভায় সভাপতিত্ব করেন ব্র্যাক ব্যাংকের চেয়ারম্যান স্যার ফজলে হাসান আবেদ। অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন ব্যাংকের পরিচালক শিব নারায়ণ কৈরী, হাফিজ জি এ সিদ্দিকী, নিহাদ কবির, কায়সার কবির, আসিফ সালেহ, ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা সেলিম আর এফ হোসেন প্রমুখ। বিজ্ঞপ্তি