ব্র্যাক ব্যাংকের ১৪তম বর্ষপূর্তি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ব্র্যাক ব্যাংকের ১৪তম বর্ষপূর্তি উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে কেক কাটছেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা সৈয়দ মাহবুবুর রহমানসহ কর্মকর্তারা
ব্র্যাক ব্যাংকের ১৪তম বর্ষপূর্তি উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে কেক কাটছেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা সৈয়দ মাহবুবুর রহমানসহ কর্মকর্তারা

বেসরকারি ব্র্যাক ব্যাংক লিমিটেড ১৪তম বর্ষপূর্তি পালন করেছে। ব্যাংকের প্রধান কার্যালয়ে গত শনিবার কেক কেটে এবং দীর্ঘদিনের কর্মীদের স্বীকৃতি প্রদানের মাধ্যমে দিবসটি পালন করা হয়েছে।
অনুষ্ঠানে ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা সৈয়দ মাহবুবুর রহমানসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এতে তিনি বলেন, ‘ব্র্যাক ব্যাংক সমাজে ব্যাংকিং সুবিধার বাইরে থাকা এসএমই উদ্যোক্তাদের এই সেবা দেওয়ার মহতী লক্ষ্য নিয়ে প্রতিষ্ঠিত হয়েছে। সে অনুযায়ী এ ব্যাংক এখন পর্যন্ত দেশের পাঁচ লাখ এসএমই উদ্যোক্তার মাঝে ২৮ হাজার কোটি টাকার বেশি ঋণ বিতরণ করেছে। এসব ঋণের ৯০ শতাংশের বেশি দেওয়া হয়েছে কোনো রকম জামানত নেওয়া ছাড়াই।’
দেশে ক্ষুদ্র ও মাঝারি খাতের উদ্যোক্তাদের (এসএমই) অন্তর্ভুক্তিমূলক আর্থিক কর্মকাণ্ডে জড়িত হওয়ার সুযোগ দেওয়ার লক্ষ্যে ব্র্যাকের চেয়ারপারসন স্যার ফজলে হাসান আবেদ ২০০১ সালে ব্র্যাক ব্যাংক প্রতিষ্ঠা করেন। বিজ্ঞপ্তি।