ব্র্যাক ব্যাংকের ১৫ শতাংশ বোনাস শেয়ার অনুমোদন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ব্র্যাক ব্যাংক ২০১২ সালের শেয়ারধারীদের জন্য ১৫ শতাংশ বোনাস শেয়ার দেবে।সাভারের ব্র্যাক সিডিএমে গতকাল বৃহস্পতিবার ব্যাংকের ১৪তম বার্ষিক সাধারণ সভায় এই লভ্যাংশ অনুমোদন করা হয়েছে। সভায় ব্যাংকের রাইট শেয়ারের মূল্য ১০ টাকা প্রিমিয়ামসহ ২০ টাকায় পুনর্নির্ধারণের সিদ্ধান্ত নেওয়া হয়।সভায় ব্র্যাক ব্যাংকের চেয়ারম্যান স্যার ফজলে হাসান আবেদ সভাপতিত্ব করেন। এতে ব্যাংকের পরিচালক মোহাম্মদ এ (রুমী) আলী, শিব নারায়ণ কৈরী, তামারা হাসান আবেদ, হাফিজ জি এ সিদ্দিকী ও জাহিদা ইস্পাহানী, ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা সৈয়দ মাহবুবুর রহমান এবং কোম্পানি সচিব রেইস উদ্দীন আহ্মাদ উপস্থিত ছিলেন।এ ব্যাংক গত বছর ৫১৪ কোটি ৫০ লাখ টাকার পরিচালন মুনাফা ও ৫৪ কোটি টাকার কর-পরবর্তী মুনাফা অর্জন করেছে। বিজ্ঞপ্তি।