এসকোয়্যার ইলেকট্রনিকস লিমিটেডের সঙ্গে সমঝোতা স্মারক স্বাক্ষর করেছে ব্র্যাক ব্যাংক লিমিটেড। চুক্তির অধীনে ব্যাংকের ‘তারা’ ডেবিট/ক্রেডিট কার্ডের গ্রাহকেরা এসকোয়্যার ইলেকট্রনিকসের নির্ধারিত কিচেন সামগ্রী এবং অন্যান্য ইলেকট্রনিক পণ্যের ওপর ১০ শতাংশ পর্যন্ত ডিসকাউন্ট পাবেন। এই অফার এসকোয়্যার ইলেকট্রনিকস লিমিটেডের যেকোনো শোরুমে পাওয়া যাবে। অফারটি আগামী বছরের ৪ মে পর্যন্ত প্রযোজ্য। এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে এসকোয়্যার গ্রুপের চিফ ফাইন্যান্সিয়াল অফিসার মোস্তাফিজুর রহমান, এসকোয়্যার ইলেকট্রনিকস লিমিটেডের (ইএএল অ্যান্ড ইপিএল) প্রধান নির্বাহী কর্মকর্তা শরিফুর পারভেজ ভূঁইয়া এবং ব্র্যাক ব্যাংকের রিটেইল ব্যাংকিং বিভাগের প্রধান নাজমুর রহিম, এসএমই ব্যাংকিং বিভাগের প্রধান সৈয়দ আবদুল মোমেন, এসএমই ব্যাংকিংয়ের সিনিয়র ম্যানেজার সাজেদ আল হক, উইমেন ব্যাংকিং সেগমেন্ট তারার সিনিয়র প্রোডাক্ট ম্যানেজার মেহরুবা রেজা উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি