ব্র্যাক ব্যাংকের 'তারা' গ্রাহকেরা পারসোনায় বিশেষ সুবিধা পাবেন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পারসোনার সঙ্গে একটি সমঝোতা স্মারক স্বাক্ষর করেছে ব্র্যাক ব্যাংক লিমিটেড। এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে পারসোনার সিইও ও ব্যবস্থাপনা পরিচালক কানিজ আলমাস খান, ঊর্ধ্বতন কর্মকর্তা নুসরাত জাবিন, ব্র্যাক ব্যাংকের এসএমই ব্যাংকিং বিভাগের ভারপ্রাপ্ত প্রধান সৈয়দ আব্দুল মোমেন, রিটেইল ব্যাংকিং বিভাগের ডিপোজিটস ও এনএফবিএর প্রধান সারাহ এনাম, এসএমই ব্যাংকিংয়ের (বিজনেস এনালিসিস) সিনিয়র ম্যানেজার সাজেদ আলহক, উইমেন ব্যাংকিং সেগমেন্ট ‘তারা’-এর সিনিয়র প্রোডাক্ট ম্যানেজার মেহরুবা রেজাসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। চুক্তির অধীনে ব্র্যাক ব্যাংক ‘তারা’র ডেবিট/ক্রেডিট কার্ড গ্রাহকেরা পারসোনায় তারা বিউটি প্যাকেজে ১১ শতাংশ ছাড় এবং ৫০০ টাকার বিউটি সার্ভিস নিলে মেম্বারশিপ কার্ড পাবেন। এই অফার আগামী ৩০ অক্টোবর পর্যন্ত চলবে। বিজ্ঞপ্তি