ব্র্যানো জামদানি মেলা ১ নভেম্বর থেকে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ই-কমার্স সাইট ‘ব্র্যানো’ জামদানি শিল্পের বিকাশে দেশে সবচেয়ে বড় অনলাইন ভিত্তিক জামদানি মেলার আয়োজন করতে যাচ্ছে। এই মেলা বাংলাদেশের মানুষের পাশাপাশি বিশ্ববাসীর কাছেও জামদানিকে নিয়ে যাবে এক অন্য মাত্রায়। ই-কমার্স সাইটের এক বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়েছে।

আগামী রোববার ১ নভেম্বর সকাল ১০টায় তিন দিনব্যাপী ওই মেলা শুরু হবে। মেলা চলবে ৩ নভেম্বর মঙ্গলবার রাত ১২টা পর্যন্ত চলবে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বাংলাদেশের আদি ঐতিহ্য জামদানি আজ হারিয়ে যেতে বসেছে। এক সময় ছিল জামদানি মানুষের কাছে এক লোভনীয় এবং আভিজাত্যের প্রতীক। আর আজ সেই জামদানি চলে গেছে লোকচক্ষুর আড়ালে। এখন মানুষ আমাদের দেশি শাড়ির চেয়ে বিদেশি শাড়ি পরতে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করে। এই জামদানি শিল্পের জীর্ণ দশা থেকে মুক্তির প্রচেষ্টাই আয়োজন করতে যাচ্ছে বিশাল জামদানি মেলা। জামদানি শিল্পের বিকাশে তাঁতিদের অনুপ্রাণিত করতে ব্র্যানোর এই মহৎ উদ্যোগ।
অনলাইনে সব জামদানি শাড়ি কেনাকাটায় গ্রাহক সর্বোচ্চ ৩৫ শতাংশ পর্যন্ত মূল্যছাড় পাবেন। এই মেলায় অংশগ্রহণের জন্য নিবন্ধনের প্রয়োজন নেই। ব্র্যানোর সব জামদানি শাড়ির কালেকশন দেখতে ক্লিক করুন www.branoo.com/jamdani।
প্রতিষ্ঠানের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) রাজীব রায় বলেন, জামদানি শিল্পে নিয়োজিত তাঁতি সাধারণের কথা চিন্তা করেই তাদের এই উদ্যোগ।