ব্র্যান্ড পুরস্কার পেয়েছে ইবিএল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইস্টার্ন ব্যাংক লিমিটেড (ইবিএল) ব্যাংকিং ও আর্থিক সেবা খাতে গ্লোবাল অ্যাওয়ার্ড ইন ব্র্যান্ড এক্সিলেন্স লাভ করেছে।ভারতের মুম্বাইয়ে সম্প্রতি অনুষ্ঠিত ওয়ার্ল্ড ব্র্যান্ড কংগ্রেসে ওই পুরস্কার ঘোষণা করা হয়। অনুষ্ঠানে ইবিএলের পরিচালক এ কিউ আই চৌধুরী ব্র্যান্ড কংগ্রেসের চেয়ারম্যান অলক ভারাদওয়াজের কাছ থেকে পুরস্কারটি গ্রহণ করেন। এ সময় ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক আলী রেজা ইফতেখার এবং প্ল্যানম্যান কনসাল্টিংয়ের পরিচালক রজিতা চৌধুরী উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি।