প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বিপণন বিষয়ে বৈশ্বিক চর্চা ও চিন্তাভাবনা বিনিময়ের লক্ষ্যে ঢাকায় ১৮ এপ্রিল পঞ্চম ব্র্যান্ড ফোরাম সেমিনার অনুষ্ঠিত হবে। স্থানীয় ব্যবসায়ী নেতা ও বিপণন পেশায় জড়িত ব্যক্তিদের একটি দিকনির্দেশনা দিতে এর আয়োজন করা হচ্ছে। এবারের সেমিনারের প্রতিপাদ্য হলো ‘ব্র্যান্ড নিয়ে পুনঃচিন্তা’। বাংলাদেশ ব্র্যান্ড ফোরাম (বিবিএফ) রাজধানীর র্যাডিসন হোটেলে দিনব্যাপী এই সেমিনারের আয়োজন করছে। এতে বিভিন্ন দেশের কয়েকজন বিশিষ্ট বিপণন বিশেষজ্ঞ এবং প্রায় ৪০০ ব্যবসায়ী ও পেশাজীবী অংশ নেবেন। সেমিনারে নিবন্ধন করে অংশ নেওয়া যাবে। এবারের আয়োজনে বিবিএফের স্ট্র্যাটেজিক পার্টনার হয়েছে দেশের ইংরেজি দৈনিক দ্য ডেইলি স্টার। বিস্তারিত জানতে ও নিবন্ধনের জন্য যোগাযোগ: [email protected] বিজ্ঞপ্তি।