ব্র্যান্ড বাংলাদেশ গঠনের উদ্যোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আগামী ১৯ মে আত্মপ্রকাশ করতে যাচ্ছে ‘ব্র্যান্ড বাংলাদেশ’ নামে একটি সংগঠন। বহুজাতিক ব্র্যান্ডগুলোর সঙ্গে পাল্লা দিয়ে কীভাবে বাংলাদেশি পণ্য বিশ্বের সেরা ব্র্যান্ড হতে পারে, সে বিষয়ে গবেষণা করাও হবে এ সংগঠনের অন্যতম উদ্দেশ্য।ব্র্যান্ড বাংলাদেশ গঠনের অংশ হিসেবে গত শনিবার ঢাকায় একটি সভা অনুষ্ঠিত হয়। মতিঝিলে ইলেকট্রনিকস ও শিল্পসামগ্রী প্রস্তুতকারক প্রতিষ্ঠান ওয়ালটন হাইটেকের মিডিয়া কার্যালয়ে আয়োজিত এ বৈঠকে সভাপতিত্ব করেন ওয়ালটনের পরিচালক (আন্তর্জাতিক বিপণন) মিজানুর রহমান।অনুষ্ঠানে বাংলাদেশ চেম্বার অব ইন্ডাস্ট্রির (বিসিআই) সাবেক সভাপতি শাহেদুল ইসলাম হেলাল, চলচ্চিত্র অভিনেতা ইলিয়াস কাঞ্চন, সংগীতশিল্পী হায়দার হোসেন, আরটিভির নির্বাহী পরিচালক সৈয়দ আশিকুর রহমান, বাংলাভিশনের হেড অব প্রোগ্রাম শামীম শাহেদ, অভিনেতা ইমন প্রমুখ যোগ দেন।স্থানীয় উদ্যোক্তাদের মধ্যে আনোয়ার গ্রুপ, বেঙ্গল গ্রুপ, পারটেক্স গ্রুপ, অটবি, শাহ সিমেন্টসহ প্রায় ২৫টি প্রতিষ্ঠানের প্রতিনিধি উপস্থিত ছিলেন।