বড়দিন উপলক্ষে রোববার ব্যাংক ও শেয়ারবাজার বন্ধ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
যীশুখ্রিষ্টের জন্মদিন বা বড়দিন উপলক্ষে ২৫ ডিসেম্বর রোববার বাংলাদেশ ব্যাংক ও সব তফসিলি ব্যাংক বন্ধ থাকবে। বাংলাদেশ ব্যাংক গত বুধবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।একই দিনে দেশের দুটি শেয়ারবাজার যথাক্রমে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) কোনো লেনদেন হবে না।সোমবার থেকে ব্যাংক খাত ও শেয়ারবাজারের স্বাভাবিক লেনদেন কার্যক্রম আবার শুরু হবে।