বড়লেখায় ডাচ্-বাংলা ব্যাংকের ১০৩তম শাখার উদ্বোধন
মৌলভীবাজারের বড়লেখা বাজারের বাড়ইগ্রামের হাজী মশহুদ আলী ট্রেড সেন্টারে গতকাল মঙ্গলবার ডাচ্-বাংলা ব্যাংক লিমিটেডের (ডিবিবিএল) ১০৩তম শাখা উদ্বোধন করা হয়েছে।ব্যাংকের অন্যান্য শাখার মতো এ শাখাটিও শুরু থেকেই গ্রাহকদের অত্যাধুনিক অনলাইন ব্যাংকিং সুবিধা দিচ্ছে।ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক কে এস তাবরেজ শাখাটির উদ্বোধন করেন। এ সময় অন্যান্যের মধ্যে ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক মোসাদ্দিকুর রহমান উপস্থিত ছিলেন। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত অতিথিরা বলেন, ডাচ্-বাংলা ব্যাংক শুধু গ্রাহকের চাহিদা অনুযায়ী ব্যাংকিং সেবাই প্রদান করছে না, সঙ্গে সঙ্গে মুনাফার একটি উল্লেখযোগ্য অংশ শিক্ষা, স্বাস্থ্য প্রভৃতি গুরুত্বপূর্ণ সামাজিক কল্যাণমূলক কর্মসূচিতে ব্যয় করে আসছে।কে এস তাবরেজ বলেন, ডাচ্-বাংলা ব্যাংক রিটেইল ও করপোরেট গ্রাহকদের এটিএম কার্ডের সেবাসহ নানাবিধ ব্যাংকিং পণ্য ও আর্থিক সেবা দিয়ে আসছে। এ ছাড়া ডিবিবিএল শাখা নেটওয়ার্কের পাশাপাশি দেশের গুরুত্বপূর্ণ স্থানে এটিএম নেটওয়ার্ক ও ফাস্ট ট্র্যাক স্থাপনের মাধ্যমেও ব্যাংকিং সেবা দিচ্ছে। বিজ্ঞপ্তি।