বড়লোকের গাড়ির দাম কমবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

উচ্চ শুল্ক হারের কারণে মধ্যবিত্ত কিংবা উচ্চবিত্তের গাড়ির স্বপ্ন পূরণ কঠিন হয়ে যায়। কিন্তু গাড়ি কেনায় বড়লোককে ঠিকই সুবিধা দিলেন অর্থমন্ত্রী। বড়লোকের বিলাসবহুল গাড়ির শুল্ক কমানোর প্রস্তাব করা হয়েছে। এতে দামি ও বেশি সিসির গাড়ির দাম কমবে। অর্থমন্ত্রীর প্রস্তাব অনুযায়ী, সিলিন্ডার ক্যাপাসিটি ২০০১ সিসি থেকে ৩০০০ সিসি পর্যন্ত গাড়ি আমদানিতে ২০০ শতাংশ সম্পূরক শুল্ক বসবে। বর্তমানে গাড়ি আমদানিতে ২০০১ সিসি থেকে ২৭৫০ সিসি পর্যন্ত ২০০ শতাংশ এবং ২৭৫১ থেকে ৩০০০ সিসি পর্যন্ত গাড়িতে ৩৫০ শতাংশ সম্পূরক শুল্ক আছে। জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) সূত্রে জানা গেছে, নতুন সম্পূরক শুল্ক হার বাস্তবায়ন হলে করভার কমবে ২৩৪ শতাংশ। এর মানে হলো কোনো গাড়ির দাম শুল্কায়নযোগ্য মূল্য (যে দামে আমদানিকারক কেনেন) ১০০ টাকা হলে ২৩৪ টাকা কম কর দিতে হবে।