প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

তরুণ প্রজন্মের পাশাপাশি বয়োজ্যেষ্ঠদের কথা মাথায় রেখে এসিআই বাজারে এনেছে নতুন মুঠোফোন STYLUS-R1। সম্প্রতি এক অনুষ্ঠানের মাধ্যমে এ হ্যান্ডসেটের উদ্বোধন করা হয়। এতে রয়েছে ইমারজেন্সি অ্যালার্ট বাটন, যার সাহায্যে যেকোনো প্রতিকূল পরিস্থিতিতে এক ক্লিকের মাধ্যমে পাঁচটি নম্বরে তাৎক্ষণিক জরুরি খুদে বার্তা পৌঁছে যাবে ও অ্যালার্ম বেজে উঠবে। হ্যান্ডসেটটি এখন দেশের সব মোবাইল আউটলেটে পাওয়া যাচ্ছে। মূল্য ১ হাজার ২২৫ টাকা। বিজ্ঞপ্তি।