ভবনের জমি পেল বেজা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নিজেদের কার্যালয় নির্মাণের জন্য রাজধানীর আগারগাঁওয়ে প্রায় ৮৭ শতক জমি বরাদ্দ পেয়েছে বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ (বেজা)। এ জমিতে সংস্থাটির বহুতল ভবন নির্মাণের পরিকল্পনা রয়েছে বলে জানা গেছে।
২০৩০ সাল নাগাদ সরকার দেশে ১০০টি অর্থনৈতিক অঞ্চল প্রতিষ্ঠা করতে চায়। এসব অর্থনৈতিক অঞ্চল প্রতিষ্ঠা ও পরিচালনার দায়িত্ব পালন করছে প্রধানমন্ত্রীর কার্যালয়ের অধীন সংস্থা বেজা। বর্তমানে তাদের কার্যালয় রাজধানীর কারওয়ান বাজারের বিডিবিএল ভবনে।
বেজা সূত্র জানায়, নিজস্ব ভবনের জন্য সংস্থাটি প্রধানমন্ত্রীর কার্যালয়ের কাছে জমি চেয়েছিল। তাদের আবেদনের পরিপ্রেক্ষিতে প্রধানমন্ত্রীর কার্যালয়ের নির্দেশে এ জমি বরাদ্দ দিয়েছে গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়।
বেজার নির্বাহী চেয়ারম্যান পবন চৌধুরী বলেন, আগামী বছরের শেষ দিকে ভবন নির্মাণের কাজ শুরু হবে।