ভবিষ্যৎ নেতা খুঁজছে প্রথম আলো জবস ব্র্যাক বিশ্ববিদ্যালয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘ফিউচার লিডারস অব বাংলাদেশ’ নামে প্রতিভা অন্বেষণ কার্যক্রম শুরু করেছে প্রথম আলো জবস ও ব্র্যাক বিশ্ববিদ্যালয়। ব্যবসায় শিক্ষায় অধ্যয়নরত বা স্নাতক ও স্নাতকোত্তর যোগ্যতাসম্পন্ন যেকোনো কলেজ বা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী এতে অংশ নিতে পারবেন। আজ শুক্রবার থেকে আগামী ৯ জুন পর্যন্ত এতে নিবন্ধন করা যাবে।গতকাল জাতীয় প্রেসক্লাবে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে এ কার্যক্রমের উদ্বোধন করা হয়। প্রথম আলো জবসের প্রধান শৈবাল কানুনগো বলেন, ‘প্রতিযোগিতার এ পর্যায়ে ব্যবসায় শিক্ষার্থীদের অংশ নেওয়ার সুযোগ দেওয়া হচ্ছে। পরে অন্যান্য বিষয়ের শিক্ষার্থীদের সুযোগ দেওয়া হবে।’ সংবাদ সম্মেলনে রবির প্রধান মানবসম্পদ কর্মকর্তা মতিউল ইসলাম বলেন, এ ধরনের একটি উদ্যোগ তরুণদের আগামী সময়ের জন্য নিজেদের তৈরিতে সাহায্য করবে। সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন বিইএডুটেক সলিউশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. শাহ্ কামাল সোহালী, ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধি মো. ইশফাক ইলাহী চৌধুরী ও সান্তু কুমার ঘোষ।প্রতিযোগিতায় বাছাইয়ের বিভিন্ন প্রক্রিয়া শেষে সর্বশেষ ১৫০ জন প্রতিযোগী মূল পর্বে অংশ নেবেন। চূড়ান্ত প্রতিযোগীরা দুই দিনব্যাপী ‘বিজনেস কেস কম্পিটিশন’ সম্মেলনে অংশ নেবেন। দেশের করপোরেট-জগতের বিশিষ্ট ব্যক্তিদের সহযোগিতায় তাঁরা বিভিন্ন ধরনের কর্মশালায় অংশ নেবেন। পরে জুরি বোর্ডের বিচারে বিজয়ীদের নাম ঘোষণা করা হবে। মূল অনুষ্ঠানটি হবে আগামী ২৪ ও ২৫ জুন। প্রথম আলো জবস, ব্র্যাক বিশ্ববিদ্যালয় ও বিইএডুটেক সলিউশন্সের এই যৌথ কার্যক্রমের মূল স্পন্সর মুঠোফোন সেবাদাতা প্রতিষ্ঠান রবি এবং মিডিয়া পার্টনার হিসেবে রয়েছে দি ডেইলি স্টার ও এবিসি রেডিও।