ভারত আবারও পিঁয়াজের রপ্তানিমূল্য বাড়িয়েছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অভ্যন্তরীণ বাজারে জোগান ঠিক রাখতে ভারত পিঁয়াজের রপ্তানিমূল্য আরেক দফা বাড়িয়েছে।ভারতের কেন্দ্রীয় সরকারের বৈদেশিক বাণিজ্য বিভাগের মহাপরিচালকের (ডিজিএফটি) দপ্তর গত শনিবার এক প্রজ্ঞাপন জারি করে পিঁয়াজের রপ্তানিমূল্য বাড়িয়েছে।সরকারি প্রজ্ঞাপনের মাধ্যমে দক্ষিণ ভারতের উন্নতমানের দুটি পিঁয়াজ যথাক্রমে ‘কৃষ্ণপুরম’ ও ‘বেঙ্গালোর রোজ’-এর রপ্তানিমূল্য টনপ্রতি ৫০ মার্কিন ডলার বাড়ানো হয়েছে। আর অন্যান্য সাধারণ শ্রেণীর পিঁয়াজের রপ্তানিমূল্য বাড়ানো হয়েছে ৪৫ মার্কিন ডলার।এর ফলে টনপ্রতি উন্নতমানের পিঁয়াজ কৃষ্ণপুরম ও বেঙ্গালোর রোজের রপ্তানিমূল্য দাঁড়িয়েছে ৪০০ ডলার। আর অন্যান্য পিঁয়াজের রপ্তানিমূল্য হয়েছে প্রতি টন ২৭৫ ডলার।গত বছর জুন থেকে এ নিয়ে ভারত সরকার তিনবার পিঁয়াজের রপ্তানিমূল্য বাড়িয়েছে।এদিকে ভারত সরকার হঠা ৎ করে পিঁয়াজের রপ্তানিমূল্য বাড়ানোর কারণে বাংলাদেশের মতো পিঁয়াজ আমদানিকারক দেশগুলো অসুবিধার মুখে পড়বে বলে ধারণা করা হচ্ছে।একজন সরকারি মুখপাত্র জানিয়েছেন, দেশের বাজারে পিঁয়াজের দাম কয়েক মাস ধরে বাড়তে বাড়তে প্রতি কেজি এখন ২০ রুপিতে গিয়ে ঠেকেছে। এই দর যাতে আরও বাড়তে না পারে সে জন্য ন্যূনতম রপ্তানিমূল্য বাড়ানো হয়েছে।গত বছর ডিসেম্বরে ভারতের বাজারে পিঁয়াজের দাম বেড়ে একপর্যায়ে প্রতি কেজি ৮০ থেকে ৮৫ রুপিতে গিয়ে উন্নীত হয়েছিল। তখন কেন্দ্রীয় সরকার পিঁয়াজ রপ্তানির ওপর সাময়িকভাবে নিষেধাজ্ঞা জারি করেছিল। পরবর্তী সময়ে দাম কমে আসায় এই বছরের ফেব্রুয়ারিতে সেই নিষেধাজ্ঞা তুলে নেওয়া হয়েছিল। প্রসঙ্গত, ২০১০-১১ অর্থবছরে ভারতে এক কোটি ৪০ লাখ টন পিঁয়াজ উ ৎ পাদিত হয়। তবে নিষেধাজ্ঞা জারির কারণে ওই অর্থবছরে ভারতের পিঁয়াজ রপ্তানি ৩১ শতাংশ কম হয়েছে।