ভারত ও ব্রাজিল থেকে চিনি আমদানি করবে পাকিস্তান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অভ্যন্তরীণ চাহিদার চেয়ে উৎপাদন কম হওয়ায় ভারত ও ব্রাজিল থেকে চিনি আমদানি করবে পাকিস্তান। রাষ্ট্রায়ত্ত সংস্থা ট্রেডিং করপোরেশন অব পাকিস্তানের মুখপাত্র খিজার হায়াত বলেন, ‘আগামী ১০ দিনে দুটি দেশ থেকে তিনটি জাহাজে করে সাড়ে ৭৭ হাজার টন চিনি আমদানি করা হবে।’আমদানি করা চিনি রাষ্ট্রীয় মজুদ করা চিনির সঙ্গে যুক্ত হবে। বর্তমানে এক লাখ ৫৫ হাজার ৯৪৮ টন চিনির মজুদ রয়েছে। ভারত সরকার দুই লাখ টন চিনি রপ্তানির অনুমতি দিয়েছে। কিন্তু রেলওয়ে ওয়াগনের ঘাটতির জন্য এগুলো রপ্তানি করা যাচ্ছে না।ডিলাররা জানান, ভারত চিনি রপ্তানির প্রস্তাব দিয়েছে। তবে এ ব্যাপারে বিস্তারিত তথ্য জানা যায়নি।পাকিস্তানের বার্ষিক চাহিদা ৪২ লাখ টনের বিপরীতে ২০০৯-১০ অর্থবছরে ৩০ লাখ টনের সামান্য বেশি চিনি উৎপাদিত হয়েছে। চলতি বছর বাড়তি চিনির চাহিদা মেটাতে দেশটি আন্তর্জাতিক বাজারের শরণাপন্ন হয়েছে। হায়াত জানান, ইতিমধ্যে পাকিস্তানে মোট তিন লাখ ৫৫ হাজার ৫০৯ টন চিনি পৌঁছেছে। সূত্র: বাসস/পিটিআই