ভারত ও যুক্তরাষ্ট্রের দ্বিপক্ষীয় বাণিজ্য ৩০ শতাংশ বেড়েছে
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ভারত ও মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যকার দ্বিপক্ষীয় বাণিজ্য ২০১০ সালে ৩০ শতাংশ বেড়েছে।যুক্তরাষ্ট্রের বাণিজ্য মন্ত্রণালয়ের হিসাবে দেখা যায়, ২০১০ সালের জানুয়ারি থেকে নভেম্বর পর্যন্ত ভারত ও যুক্তরাষ্ট্রের দ্বিপক্ষীয় বাণিজ্যের পরিমাণ ছিল চার হাজার ৫০১ কোটি ১১ লাখ ডলার। আর ২০০৯ সালের একই মেয়াদে ওই বাণিজ্যের পরিমাণ ছিল তিন হাজার ৪১৬ কোটি ৬০ লাখ মার্কিন ডলার।অর্থাৎ, ২০০৯ সালের ১১ মাসের তুলনায় ২০১০ সালের ১১ মাসে দ্বিপক্ষীয় বাণিজ্য বেড়েছে ৩০ দশমিক ৭৯ শতাংশ।আর ডিসেম্বর মাসের হিসাব পাওয়া গেলে দ্বিপক্ষীয় বাণিজ্যের পরিমাণ পাঁচ হাজার কোটি ডলার স্পর্শ করতে পারে বলে মনে করা হচ্ছে।উল্লেখ্য, ২০০৮ সালে ভারত-যুক্তরাষ্ট্র দ্বিপক্ষীয় বাণিজ্যের পরিমাণ ছিল চার হাজার ৩৩৮ কোটি ৬০ লাখ ডলার। আর ২০০৭ সালে এর পরিমাণ ছিল তিন হাজার ৯০৪ কোটি ২০ লাখ ডলার। বাসস, পিটিআই।