ভারত থেকে নেপালে ফোর্ড ফিগো ও ফিয়েস্তা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিশ্বের অন্যতম শীর্ষ গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান ফোর্ড ভারত থেকে নেপালে দুটি নির্দিষ্ট মডেলের গাড়ি রপ্তানি শুরু করেছে। ফোর্ডের (ভারত) পক্ষ থেকে জানানো হয়েছে, আপাতত তারা নেপালে ছোট ফিগো গাড়ি ও সিডান ফিয়েস্তা রপ্তানি করবে। ফিগো ও ফিয়েস্তা মডেলের গাড়ি দুটি নেপালে অনুমোদিত ডিলারদের মাধ্যমে কিনতে পাওয়া যাবে।এ ব্যাপারে ফোর্ডের প্রেসিডেন্ট ও ব্যবস্থাপনা পরিচালক মাইকেল বোনেহ্যাম বলেন, ‘আমরা নেপালে ফিগো ও ফিয়েস্তা মডেলের গাড়ি দুটি রপ্তানি করে অত্যন্ত আনন্দিত।’এদিকে নেপালে ফোর্ডের নিজস্ব একটি বিক্রয়কেন্দ্রও খোলা হয়েছে বলে জানা গেছে। সেখানে এভারেস্ট এলাকায় চালানোর উপযোগী বিভিন্ন ধরনের স্পোর্টস ইউটিলিটি ভেহিক্যাল (এসইউভি) বিক্রি হবে। এ ছাড়া হিমালয় রাজ্য নেপালে চলাচলের উপযোগী রেঞ্জার্স ট্রাক ও পিকআপও এই বিক্রয়কেন্দ্র থেকে বিক্রি হবে।এর পাশাপাশি ফোর্ডের পক্ষ থেকে বলা হয়েছে, দক্ষিণ আফ্রিকার পর নেপাল ফোর্ডের ফিগো মডেলের দ্বিতীয় বৃহত্তম বাজার। নেপালে ইতিমধ্যেই সাত হাজার ফিগো গাড়ি পাঠানো হয়েছে।চলতি বছরের মার্চ মাসে ভারতে কার্যক্রম শুরু করার পর ফোর্ড ইতিমধ্যেই ৫০ হাজার ছোট গাড়ি বিক্রি করেছে।