ভারত থেকে সুতা রপ্তানি বেড়েছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারত থেকে সুতা রপ্তানি বেড়েছে। গত নভেম্বরে দেশটি থেকে এক কোটি কেজি সুতা রপ্তানির জন্য নিবন্ধন হয়েছে, যা গত দুই বছরের মধ্যে সর্বোচ্চ। বাংলাদেশ ও চীনে সুতার চাহিদা বেড়ে যাওয়ায় ভারত এই বিপুল পরিমাণ সুতা রপ্তানির জন্য নিবন্ধিত হয়েছে। খবর বিজনেস স্ট্যান্ডার্ডের। ভারতের বৈদেশিক বাণিজ্য অধিদপ্তরের (ডিজিএফটি) তথ্যমতে, নভেম্বরে এক কোটি কেজি সুতা রপ্তানির জন্য নিবন্ধিত হয়েছে। এটি আগের বছরের একই সময়ের চেয়ে ৩২ শতাংশ এবং আগের মাসের চেয়ে ৫ শতাংশ বেশি। অক্টোবরে ৯৪ লাখ ৪৬ লাখ কেজি সুতা রপ্তানির জন্য নিবন্ধিত হয়েছিল।অবশ্য গত অর্থবছরে উৎপাদন কমে যাওয়ার পর চলতি অর্থবছর সুতার উৎপাদন বাড়বে, এমনই পূর্বাভাস দিয়েছিল দেশটির বস্ত্র মন্ত্রণালয়। ২০০৯-১০ অর্থবছরে ৩০৭ কোটি ৯০ লাখ কেজি সুতা উৎপাদন হয়। পরের অর্থবছর তা বেড়ে ৩৪৯ কোটি কেজি হয়। আর গত অর্থবছরে লক্ষ্যমাত্রা ছিল ৩১২ কোটি ৬০ লাখ কেজি। এদিকে চাহিদা বাড়ার কারণে সুতার দামেও ঊর্ধমুখীর হাওয়া লেগেছে। গত মাসে বিভিন্ন ধরনের ৩০ কাউন্টের সুতা কেজিপ্রতি ১০ থেকে ১৯০ রুপি পর্যন্ত বেড়েছে। মুম্বাইভিত্তিক আইবি ইয়ার্ন এজেন্সির অংশীদার বারাত মালকিন বলেন, দেরিতে হলেও চীনের অধিকাংশ ক্রেতা আসছেন। এ ছাড়া পাকিস্তান, তুরস্ক, ব্রাজিলসহ অনেক ছোট ছোট নতুন বাজার ধরতে ভারতীয় ব্যবসায়ীরা সমর্থ হয়েছেন।