ভারত থেকে ১০ কোটি ডলারের রপ্তানি আদেশ পেয়েছে ওয়ালটন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ভারতের বাজারে রপ্তানি হতে যাচ্ছে ওয়ালটনের পণ্য। গুয়াহাটি আন্তর্জাতিক বাণিজ্য মেলায় অংশ নিয়ে ১০ কোটি ডলার মূল্যের ইলেকট্রনিকস, ইলেকট্রিক্যাল ও অটোমোবাইল পণ্য রপ্তানির আদেশ পেয়েছে ওয়ালটন।আসাম রাজ্যের রাজধানী গুয়াহাটিতে ১ থেকে ১৬ ফেব্রুয়ারি পর্যন্ত অনুষ্ঠিত এক আন্তর্জাতিক বাণিজ্য মেলায় অংশ নিয়ে ওয়ালটন এই রপ্তানি আদেশ পেয়েছে। গুয়াহাটির মনিরাম দেওয়ান ইন্টারন্যাশনাল ট্রেড সেন্টারে অনুষ্ঠিত এই মেলায় বাংলাদেশ প্যাভিলিয়নে ৪০টি প্রতিষ্ঠান অংশ নেয়। এর মধ্যে ওয়ালটন প্লাজায় ওয়ালটনের টিভি, ফ্রিজ ও মোটরসাইকেল প্রদর্শিত হয়।ওয়ালটনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।