ভারত-পাকিস্তানের দুই ব্যবসায়ী সংগঠনের কমিটি কাজ করবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাণিজ্য-বাধা অপসারণে ভারত ও পাকিস্তানের শীর্ষ দুটি ব্যবসায়ী সংগঠন একটি কমিটি গঠনের সিদ্ধান্ত নিয়েছে। সংগঠন দুটি হলো কনফেডারেশন অব ইন্ডিয়ান ইন্ডাস্ট্রিজ (সিআইআই) ও লাহোর চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (এলসিসিআই)। পাকিস্তান সফরকারী সিআইআইয়ের প্রতিনিধিদল ও লাহোর চেম্বারের নেতাদের এক বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয়। এই কমিটি দ্বিপক্ষীয় বাণিজ্য বাড়ানোর ক্ষেত্রে বিরাজমান প্রতিবন্ধকতা অপসারণ ও অশুল্ক বাধা চিহ্নিতকরণে কাজ করবে। এ ছাড়া দ্বিপক্ষীয় পণ্য আমদানি-রপ্তানিপ্রবাহ সহজতর করার সহায়ক বিষয়গুলোও চিহ্নিত করবে এ কমিটি। খবর বাসস/পিটিআইয়ের।দুই দেশের পাঁচজন করে মোট ১০ সদস্য নিয়ে এই কমিটি গঠিত হবে।বৈঠকের পর এক বিবৃতিতে বলা হয়, দ্বিপক্ষীয় বাণিজ্যে বিরূপ প্রভাব ফেলছে এমন ‘বাধা ও প্রতিবন্ধকসমূহ’ দ্রুত অপসারণের জন্য এই কমিটি দুই দেশের সরকারকে প্রভাবিত করার চেষ্টা চালাবে।বৈঠকে ১৭ সদস্যের সিআইআই প্রতিনিধিদলের নেতা কিরণ ভোহরা ও এলসিসিআই সভাপতি ফারুক ইফতেখার নিজ নিজ সংগঠনের নেতৃত্ব দেন। এতে দ্বিপক্ষীয় বাণিজ্যসংশ্লিষ্ট অন্যান্য বিষয় নিয়েও আলোচনা হয়।