ভারত-পাকিস্তানের বাণিজ্যমন্ত্রীদের বৈঠক হচ্ছে না

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চলতি মাসে পাকিস্তান ও ভারতের বাণিজ্যমন্ত্রীদের মধ্যে যে দ্বিপক্ষীয় বৈঠকটি হওয়ার কথা ছিল, তা হচ্ছে না। সাম্প্রতিক সময়ে জমঞ্চু ও কাশ্মীর সীমান্তের নিয়ন্ত্রণরেখায় উত্তেজনার জের ধরে দুই দেশই বৈঠকের ব্যাপারে চরম নেতিবাচক হয়ে ওঠে। ভারতের আগ্রায় ২৭ জানুয়ারি থেকে অনুষ্ঠেয় ৬০টি দেশের বার্ষিক অংশীদারি সম্মেলনের (অ্যানুয়াল পার্টনারশিপ সামিট) সময়ে এই বৈঠক হওয়ার কথা ছিল। কিন্তু ভারতের বাণিজ্য ও শিল্পমন্ত্রী আনন্দ শর্মা গত শনিবার নিশ্চিত করেন যে বৈঠক হচ্ছে না। ওই অবস্থায় পাকিস্তানের বাণিজ্যমন্ত্রী মখদুম আমিন ফাহিম প্রথমে জানান যে তিনি ও বাণিজ্যসচিব মুনির কোরেশি ওই সম্মেলনে যোগ দেবেন। কিন্তু পরদিনই অর্থাৎ গত রোববার তিনি গণমাধ্যমকে ভারতে যাওয়ার পরিকল্পনাই বাতিল করার তথ্য জানান। খবর বাসস ও পিটিআইয়ের।কনফেডারেশন অব ইন্ডিয়ান ইন্ডাস্ট্রি (সিআইআই), বাণিজ্য ও শিল্প মন্ত্রণালয় এবং উত্তর প্রদেশ সরকার সমেঞ্চলনটির আয়োজন করছে।