ভারত পোশাক রপ্তানির লক্ষ্যমাত্রা বাড়িয়েছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চলতি ২০১২-১৩ অর্থবছরে ভারত সরকার সে দেশ থেকে তৈরি পোশাক রপ্তানির লক্ষ্যমাত্রা এক হাজার ৮০০ কোটি ডলারে উন্নীত করেছে।প্রাথমিকভাবে এই লক্ষ্যমাত্রা ছিল এক হাজার ৭০০ কোটি ডলার। খবর বিজনেস লাইনের।বৈদেশিক বাণিজ্যনীতির বার্ষিক সম্পূরক বিবৃতিতে এ তথ্য তুলে ধরা হয়েছে।গত ২০১১-১২ অর্থবছরে ভারতীয় তৈরি পোশাক রপ্তানি থেকে আয় হয়েছিল এক হাজার ৩৬০ কোটি ডলার। এটি তার আগের অর্থবছরে চেয়ে প্রায় ১৮ শতাংশ বেশি।অবশ্য সামগ্রিকভাবে চলতি অর্থবছরের মোট বস্ত্র রপ্তানির লক্ষ্যমাত্রা ধার্য করা হয়েছে চার হাজার কোটি ডলার। গত অর্থবছরে বস্ত্র রপ্তানি থেকে আয় হয়েছিল তিন হাজার ২৩১ কোটি ডলার।ভারতীয় বস্ত্র রপ্তানি আয়ের ৬৫ শতাংশই আসে মার্কিন যুক্তরাষ্ট্র ও ইউরোপ থেকে।উল্লেখ্য, বিশ্ব বাণিজ্য সংস্থার (ডব্লিউটিও) হিসাব অনুসারে তৈরি পোশাক রপ্তানিতে বিশ্ববাজারে বাংলাদেশের অবস্থান এখন তৃতীয়। আর ভারতের অবস্থান পঞ্চম। এটি অবশ্য ২০১০ সালের হিসাব।