ভারত-বাংলাদেশ যৌথ উদ্যোগে গোপালগঞ্জে ইট কারখানা হচ্ছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশ ও ভারতের পশ্চিমবঙ্গের দুটি শিল্পগোষ্ঠীর যৌথ উদ্যোগে একটি অত্যাধুনিক ইট তৈরির কারখানা স্থাপিত হচ্ছে। বাংলাদেশের গোপালগঞ্জ জেলার মুকসুদপুরে গড়ে তোলা হবে এ কারখানা।বাংলাদেশের সাসকো গ্রুপ ও কলকাতার ওয়ালটার ক্রাভেন সিরামিক প্রজেক্টস ইন্ডিয়া লিমিটেড কারখানাটি স্থাপন করবে।দুই দেশের উদ্যোক্তারা জানান, এই কারখানায় উৎপাদিত ইটের ৫০ শতাংশ ভারতীয় শিল্পগোষ্ঠীটি আমদানি করবে। বাকি ৫০ শতাংশ বিক্রি হবে বাংলাদেশের স্থানীয় বাজারে। এ ব্যাপারে উভয় শিল্পগোষ্ঠীর মধ্যে গতকাল সোমবার একটি সমঝোতা স্মারক সই হয়েছে। এতে সাসকো গ্রুপের কর্ণধার আতিউর রহমান ও ওয়ালটার ক্রাভেন সিরামিক প্রজেক্টস ইন্ডিয়ার ব্যবস্থাপনা পরিচালক মলয় কুমার বন্দ্যোপাধ্যায় স্বাক্ষর করেন। এ সময়ে উপস্থিত ছিলেন কলকাতায় নিযুক্ত বাংলাদেশের উপহাইকমিশনার আবিদা ইসলাম।উদ্যোক্তারা জানান, কারখানাটিতে নদীর বালুমাটি দিয়ে ইট তৈরি হবে। আর এটি হবে সাধারণ ইটের তুলনায় হালকা। ১২টি ইটের ওজন হবে ২২ কেজি। এই ইটে নোনা ধরবে না। কারখানাটিতে স্টোন চিপও তৈরি হবে।