ভারত-বাংলাদেশের মধ্যে টেরেস্ট্রিয়াল অপটিক্যাল সংযোগ চালু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারতী এয়ারটেল ভারত ও বাংলাদেশের মধ্যবর্তী উচ্চক্ষমতাসম্পন্ন টেরেস্ট্রিয়াল অপটিক্যাল ফাইবার লিংক চালু করেছে। ভারতের পশ্চিমবঙ্গের বনগাঁ থেকে পেট্রাপোল-বেনাপোল সীমান্ত পর্যন্ত বিস্তৃত এ সংযোগ দুই দেশের মধ্যবর্তী ভয়েস ও ডাটা সংযোগব্যবস্থা এবং বাংলাদেশের সঙ্গে বিশ্বের টেলিযোগাযোগ আরও উন্নত করবে। এ ছাড়া এর মাধ্যমে আসন্ন থ্রিজি সেবার জন্য শক্তিশালী নেটওয়ার্ক অবকাঠামো ও উচ্চ ব্যান্ডউইথ প্রদান সম্ভব হবে।
এয়ারটেল বাংলাদেশ লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা ক্রিস টবিট বলেন, ভারত ও বাংলাদেশের মধ্যকার চালুকৃত এই টেরেস্ট্রিয়াল অপটিক্যাল ফাইবার, বাংলাদেশের টেলিযোগাযোগ খাতের উন্নয়নে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। এর ফলে বাংলাদেশ, উন্নত ভয়েস ও ডাটা সেবাসহ বিশ্বব্যাপী সংযোগ স্থপান করতে সক্ষম হবে। এয়ারটেলের স্থানীয় ও বৈশ্বিক অত্যাধুনিক নেটওয়ার্কের সঙ্গে সংযুক্ত এ কেবল এন্টারপ্রাইজ ও ক্যারিয়ার গ্রাহকদের জন্য বাংলাদেশ এবং প্রধান ব্যবসায় কেন্দ্র যেমন: সিঙ্গাপুর, লন্ডন, চেন্নাই, মুম্বাই ও লস অ্যাঞ্জেলেসের সঙ্গে নিরবচ্ছিন্ন সংযোগ স্থাপনে সহায়ক হবে। এ কেব্লটি আইটিসি (ইন্টারন্যাশনাল টেরেস্ট্রিয়াল কেবল) লাইসেন্সধারী দ্বারা, বেনাপোল সীমান্ত থেকে ঢাকা পর্যন্ত স্থাপিত ফাইবার ব্যাকবোনের সঙ্গে সংযুক্ত। বিজ্ঞপ্তি।