ভারত রপ্তানি মূল্য বাড়ানোয় দেশেও দাম বাড়ছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পেঁয়াজ
পেঁয়াজ

ভারত দফায় দফায় পেঁয়াজের রপ্তানি মূল্য বাড়ানোর কারণে সে দেশ থেকে পেঁয়াজ আমদানি অনেক কমে গেছে। এর প্রভাবে দেশের বাজারেও পেঁয়াজের দাম বাড়ছে।এমনটাই মনে করছে বাণিজ্য মন্ত্রণালয়।
মন্ত্রণালয় থেকে গতকাল মঙ্গলবার পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব কথা বলা হয়েছে। এতে আরও বলা হয়েছে,দেশে উৎপাদন মৌসুম শুরু হবে ডিসেম্বর-জানুয়ারিতে। সেদিক থেকে দেশের বাজারে পেঁয়াজের স্বাভাবিক অবস্থা ফিরে আসতেএক থেকে দেড় মাস সময় লাগতে পারে।
তবে মন্ত্রণালয়ের দাবি, সরবরাহ ও মূল্য পরিস্থিতি স্বাভাবিক রাখতে পেঁয়াজ আমদানিতে সুদহার বেঁধে দেওয়াসহ নানা পদক্ষেপ নেওয়া হয়েছে, ব্যবসায়ীদের নানা সহায়তা দেওয়া হচ্ছে।
পাশাপাশি বাণিজ্য মন্ত্রণালয় আমদানিকারক, পাইকারি ও খুচরা ব্যবসায়ী এবং বিভিন্ন ব্যবসায়ী সমিতির নেতাদের সঙ্গে দফায় দফায় সভা করছে। ইতিমধ্যে পেঁয়াজের সর্বনিম্ন রপ্তানি মূল্য তুলে নিতে ভারতের বাণিজ্যসচিবকে অনুরোধ জানিয়েছেন বাণিজ্যসচিব মাহবুব আহমেদ।
মন্ত্রণালয় বলছে, ঈদুল ফিতরের পর হঠাৎ করে পেঁয়াজের দাম বেড়ে যায়। এখন বাজারে প্রতি কেজি পেঁয়াজ ৮৫ থেকে ১০০ টাকায় বিক্রি হচ্ছে।