ভারত সফরকালে যুক্তরাষ্ট্রের বাণিজ্য প্রতিনিধিদের সঙ্গে ওবামার বৈঠক
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামা আসন্ন ভারত সফরকালে ভারতে নিযুক্ত বেশ কয়েকজন মার্কিন বাণিজ্য প্রতিনিধির সঙ্গে বৈঠক করবেন। এঁদের মধ্যে রয়েছেন বোয়িংয়ের জিম ম্যাকনার্নি, হনিওয়েলসের ডেভিড কোট, জেনারেল ইলেকট্রিকের জেফ্রি ইমেল্ট। হোয়াইট হাউসের বরাত দিয়ে রয়টার্স আজ মঙ্গলবার এ তথ্য জানায়।প্রেসিডেন্ট ওবামা আগামী ৫ নভেম্বর নয় দিনের সফরে ভারত, ইন্দোনেশিয়া, দক্ষিণ কোরিয়া ও জাপান সফরে আসবেন। এই সফরে বাণিজ্যসংক্রান্ত বিষয়াদি বেশি গুরুত্ব পাচ্ছে বলে জানা গেছে।হোয়াইট হাউসের উপপরিচালক (যোগাযোগ) জেন সাকি জানান, সফরকালে প্রেসিডেন্ট ওবামা মুম্বাইয়ে ম্যাকগ্রা হিলের প্রধান নির্বাহী টেরি ম্যাকগ্রা এবং পেপসিকোর প্রধান নির্বাহী ইন্দ্রা নোয়রের সঙ্গেও বৈঠক করবেন। তিনি যুক্তরাষ্ট্র-ভারত বাণিজ্য কাউন্সিলের সঙ্গেও এক বৈঠকে মিলিত হবেন।