ইন্ডিয়া-বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (আইবিসিসিআই) ১৪ সদস্যের একটি বিনিয়োগ ও ব্যবসায়ী প্রতিনিধিদল চার দিনের এক সফরে আজ রোববার ভারতের চেন্নাই যাচ্ছে।প্রতিনিধিদলটির নেতৃত্ব দিচ্ছেন বিনিয়োগ বোর্ডের নির্বাহী চেয়ারম্যান এস এ সামাদ। দলের উপনেতা হচ্ছেন আইবিসিসিআইয়ের সভাপতি আবদুল মাতলুব আহমাদ।আইবিসিসিআই তার ভারতীয় সহযোগী কনফেডারেশন অব ইন্ডিয়ান ইন্ডাস্ট্রি (সিআইআই), নয়াদিল্লির বাংলাদেশ হাইকমিশন ও বাংলাদেশে ভারতীয় হাইকমিশনের সহযোগিতায় এ সফরের আয়োজন করেছে।আইবিসিসিআইয়ের প্রতিনিধিদলটির এই সফরের মূল উদ্দেশ্য হচ্ছে ভারতের দক্ষিণাঞ্চলের ব্যবসায়ীদের বাংলাদেশে যৌথ উদ্যোগে শিল্প-কারখানা স্থাপনে আকৃষ্ট করা। সেই সঙ্গে বাংলাদেশে শিল্প স্থাপন করলে যে তাঁরা এখানে উৎপাদিত পণ্যসমাগ্রী স্থানীয় বাজারের পাশাপাশি উত্তর-পূর্ব ভারতীয় রাজ্যগুলো এবং অন্যান্য দেশেও বাজারজাকরণের সুবিধা পাবেন, সেই সম্ভাবনা তুলে ধরা হবে তাঁদের সামনে। বিজ্ঞপ্তি।