ভারত সরকার ২৫ লাখ টন গম রপ্তানি করবে
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ফুড করপোরেশন অব ইন্ডিয়া বা এফসিআইয়ের বিভিন্ন গুদামে থাকা উদ্বৃত্ত গম থেকে আরও ২৫ লাখ মেট্রিক টন গম বিদেশে রপ্তানির সিদ্ধান্ত নিয়েছে ভারতের কেন্দ্রীয় সরকার। কেন্দ্রীয় মন্ত্রিসভার অর্থনৈতিকবিষয়ক কমিটির এক বৈঠকে গত বুধবার এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তাতে বলা হয়েছে, এফসিআইয়ের হাতে থাকা উদ্বৃত্ত গম থেকে ২৫ লাখ মেট্রিক টন গম রপ্তানি করা হবে। রপ্তানি মূল্য ধার্য হয়েছে প্রতি মেট্রিক টন ৩০০ ডলার। ২০১৩ সালের জুনের মধ্যে এই গম রপ্তানি করা হবে।