ভারত সাপ্তাহিক মূল্যস্ফীতির পরিসংখ্যান প্রকাশ করবে না

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারত সরকার এখন থেকে আর সাপ্তাহিক ভিত্তিতে মূল্যস্ফীতির পরিসংখ্যান প্রকাশ করবে না। সাপ্তাহিক ভিত্তিতে মূল্যস্ফীতির পরিসংখ্যান দেশের সার্বিক মূল্যস্ফীতির চিত্রটি যথাযথভাবে তুলে না ধরে বরং অনেক ক্ষেত্রেই বিভ্রান্তি সৃষ্টি করছে বলে মনে করে ভারত সরকার।আর তাই এখন থেকে প্রতি মাসে মূল্যস্ফীতির পরিসংখ্যান প্রকাশ করা হবে বলে দেশটির মন্ত্রিপরিষদে সিদ্ধান্ত হয়েছে। বর্তমানে প্রতি সপ্তাহে খাদ্যসামগ্রী, জ্বালানিসহ প্রাথমিক পণ্যসেবার মূল্যস্ফীতির হার প্রকাশ করা হয়। আর প্রতি মাসে সার্বিক মূল্যস্ফীতির পরিসংখ্যান প্রকাশ করা হয়।সংশ্লিষ্ট ব্যক্তিরা অবশ্য বলছেন, এর ফলে খাদ্যদ্রব্যের মূল্য পরিস্থিতির প্রতি অতিমাত্রায় মনোযোগ কিছুটা কমবে। প্রতি সপ্তাহেই এ নিয়ে বিতর্ক হবে না। অন্যদিকে এ পদক্ষেপ মূল্যস্ফীতির সামগ্রিক চিত্র যথাযথভাবে তুলে ধরতে ও তদানুসারে পদক্ষেপ গ্রহণে নীতিনির্ধারকদের জন্য সহায়ক হবে বলে মনে করেন অর্থনীতিবিদরা। সূত্র: ইকোনমিক টাইমস।